• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকারকে সোহেল

হত্যাকারীকে ধরতে কার্যকর পদক্ষেপ নিন

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০৫:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তার করা না কঠোর কর্মসূচি হুশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। 

বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কারযালয়ের সামনে মুছাব্বিরের নামাজে জানাজার আগে দলটির জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসীন আলী ও সহসভাপতি ফখরুল ইসলাম রবিন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘মুছাব্বিরের হত্যাকারী দুস্কতিকারীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। এই গ্রেপ্তারের দাবিতে শনিবার ঢাকা মহানগরসহ সারাদেশে মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। এর মধ্যে মুছাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে স্বেচ্ছাসেবক দল কঠোর কর্মসূচি দেবে।’

গতকাল বুধবার রাতে ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে সন্ত্রাসীরা গুলি করলে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। বৃহস্পতিবার তার স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামা আসামী করে তেজগাঁও থানায় মামলা করেছে।

বাদ জোহর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কারযালয়ে নিয়ে আসা হয় মুছাব্বিরের কফিন। সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর সরাফত আলী সপু,  কেন্দ্রীয় নেতা আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, এসএম জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিনের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলীসহ নেতা-কর্মীরা অংশ নেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘‘আমি বলব, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তারা যারাই হোক অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমি সরকারকে বলতে চাই আপনারা বলেছেন, আপনারা নির্বাচন করবেন। আমরা আপনাদের কথায় বিশ্বাস করিছি, আপনার নির্বাচনের তারিখ দিয়েছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি।”

‘‘কিন্তু যখন আমরা দেখি এখন পর্যন্ত ওমান হাদি হত্যার মূল হত্যাকারীরা গ্রেপ্তার হন নাই কিন্তু হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হন নাই এবং এখন পর্যন্ত আমরা মুছাব্বিরের যে হত্যাকারী যে হত্যাকাণ্ড হয়েছে যদিও বেশিক্ষণ হয় নাই…. এখানে আমাদের সহকর্মীরা বলেছেন,  ২৪ ঘন্টা সময় দিয়েছেন। আমরা আশা করব এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে ধরে নেব আপনাদের আন্তরিকতায় কোন ঘাটতি আছে অথবা আপনারা পারবেন না। তাই সরকারকে বলব, কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।”

তিনি বলেন, ‘আমি বলব, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তারা যারাই হোক অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমি সরকারকে বলতে চাই আপনারা বলেছেন, আপনারা নির্বাচন করবেন। আমরা আপনাদের কথায় বিশ্বাস করিছি, আপনার নির্বাচনের তারিখ দিয়েছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি।কিন্তু যখন আমরা দেখি এখন পর্যন্ত ওমান হাদি হত্যার মূল হত্যাকারীরা গ্রেপ্তার হন নাই কিন্তু হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হন নাই এবং এখন পর্যন্ত আমরা মুছাব্বিরের যে হত্যাকারী যে হত্যাকাণ্ড হয়েছে যদিও বেশিক্ষণ হয় নাই…. এখানে আমাদের সহকর্মীরা বলেছেন,  ২৪ ঘন্টা সময় দিয়েছেন। আমরা আশা করব এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে ধরে নেব আপনাদের আন্তরিকতায় কোন ঘাটতি আছে অথবা আপনারা পারবেন না। তাই সরকারকে বলব, কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।”

হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘এই পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের সাহেবের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবার যে লড়াই চলছে কোন হত্যাকাণ্ড সে লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে না, কোন রক্তপাত সেই লড়াইয়ের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। বাংলাদেশের মাটিতে আমরা নির্ধারিত সময়েই জনগণের সরকার জনগণের ভোটের মাধ্যমেই আমরা নির্বাচিত করব, কোন ষড়যন্ত্রই সেই পথে বাধা হতে পারবে না। ইনশল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান এখন আমাদের মাঝেই আছে। আমরা লড়াইকে তার যৌক্তিক পরিণতির দিকে যে কোন ত্যাগের বিনিময়ে যদি আমাদের আরো অনেকবার মুসাফির হতে হয় আমরা মুসাফির হব।কিন্তু আমরা আমাদের লড়াইকে আর যৌক্তিক নিয়ে যাব।’

স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর  সরাফত আলী সপু বলেন, ‘মুছাব্বির একজন দেশপ্রেমিক সাহসী সৈনিক। অনেকবার ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গ্রেফতার হয়েছে। একবার তাকে গুম করা হয়েছে। আমার মনে আছেন আমাদের নেতা রুহুল কবির রিজভী রাতে সংবাদ সম্মেলন করে মুছাব্বিরকে গুম করার খবর দেশবাসীকে জানায় গণমাধ্যমের মাধ্যমে।পরে গুম থেকে রক্ষা পেয়ে কারাগারে গেলে তার সাথে আমার দেখা হয়েছিলো। জাতীয়তাবাদী দলের একজন সাহসী কর্মী ছিলেন তিনি। তার এই হত্যাকান্ড মেনে নেয়া যায় না।’

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘একটি মহল নির্বাচন বানচাল করার জন্য হত্যাকান্ড সংঘটিত করছে। মুছাব্বির একজন সাহসী সৈনিক ছিলেন। শত শত মামলা, নিপীড়ন সহ্য করেছেন কিন্তু রাজপথ ছাড়েনি। আমরা মনে করি, মুছাব্বিরের হত্যা কান্ড নির্বাচন বানচালকারীদের চক্রান্তের অংশ। উদ্দেশ্য একটাই দেশকে অস্থিতিশীল করা। আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে সজাগ থাকতে হবে।’

মুছাব্বিরেরে হত্যাকান্ডের নিন্দা জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনবলেন, ‘সরকার ও আইনশৃঙ্খখলা বাহিনীকে বলব. আপনারা মুছাব্বিরের হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করুন নইলে আমরা খুঁজে বের করব। এই হত্যা কোনোভাবে মেনে নেয়া যায় না।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া স্মরণে নাগরিক সমাজের শোকসভা আজ
খালেদা জিয়া স্মরণে নাগরিক সমাজের শোকসভা আজ
ঢাকাসহ ২৭ আসনে লড়বে এনসিপি
ঢাকাসহ ২৭ আসনে লড়বে এনসিপি
অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশের সমস্যার সমাধান করব
ইশরাক হোসেন অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশের সমস্যার সমাধান করব