• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল বিসিবি

স্পোর্টস ডেস্ক    ৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ পি.এম.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংগৃহীত ছবি

বিশ্বকাপের মঞ্চে ফেরার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায়ের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ সামনে রেখে নেপালে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। দলটি আগামী ১২ জানুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়বে।

বাছাইপর্বের জন্য ঘোষিত এই স্কোয়াডে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য রাখা হয়েছে। ব্যাটিং বিভাগে আছেন সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা ও দিলারা আক্তার। অলরাউন্ডার ও বোলিং আক্রমণে ভরসা হিসেবে থাকছেন রিতু মণি, ফাহিমা খাতুন, শর্না আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।

এ ছাড়া দলে সুযোগ পেয়েছেন জুয়ারিয়া ফেরদৌস, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মাগলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে সারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকিকে।

নেপালে অনুষ্ঠিত এই বাছাইপর্বে ভালো পারফরম্যান্সই বাংলাদেশের সামনে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করার একমাত্র পথ। অভিজ্ঞ নেতৃত্ব ও ভারসাম্যপূর্ণ দল নিয়ে এবার সেই লক্ষ্য পূরণে কতটা সফল হতে পারে নিগারদের দল—সেটিই এখন দেখার অপেক্ষা।

বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়ারিয়া ফেরদৌস, রিতু মণি, ফাহিমা খাতুন, শর্না আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মাগলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই: সারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধিনায়কত্বের ভবিষ্যৎ বোর্ডের সিদ্ধান্ত: মিরাজ
অধিনায়কত্বের ভবিষ্যৎ বোর্ডের সিদ্ধান্ত: মিরাজ
মধ্যপ্রাচ্যের সংঘাতের চেয়েও বিশ্বকাপ বড়, পেছানোর সুযোগ নেই
মধ্যপ্রাচ্যের সংঘাতের চেয়েও বিশ্বকাপ বড়, পেছানোর সুযোগ নেই
ডার্বি জিতে শিরোপার আশা টিকিয়ে রাখল এসি মিলান
ডার্বি জিতে শিরোপার আশা টিকিয়ে রাখল এসি মিলান