• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি

গাজীপুর প্রতিনিধি    ৮ জানুয়ারী ২০২৬, ০৬:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন এনসিপি নেতা হাবিব চৌধুরী (২৪)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বাসন থানার যোগীতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

দিনদুপুরে এমন ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপির জেলা ও মহানগরের নেতারা।

ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চানের ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের বাসন থানার মোগরখাল (৭১ গলি) এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, সম্প্রতি হাবিব অনলাইনে মোটরসাইকেল বিক্রির একটি বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তার সঙ্গে যোগাযোগ করেন এবং সাক্ষাতের কথা বলেন। বৃহস্পতিবার তাকে মোগরখাল এলাকার একটি নির্জন স্থানে ডেকে নেওয়া হয়।

সেখানে একজন মোটরসাইকেল পরীক্ষা করার কথা বলে সেটিতে ওঠেন। ঠিক সেই সময় অন্যজন হাবিবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলি শরীরে না লাগায় তিনি প্রাণে বেঁচে যান। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

হাবিব চৌধুরী বলেন, “মোটরসাইকেলের বাজারদরের চেয়ে বেশি দাম দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা আমাকে সেখানে ডাকে। পরে আমাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি থানায় এসেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

এনসিপির গাজীপুর মহানগর যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, “হাবিব চৌধুরীকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলা হয়েছিল। শহীদ ওসমান হাদির মতো তাকেও হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত