• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

কুমিল্লা-৪

নির্বাচন অংশ নিতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

কুমিল্লা প্রতিনিধি    ৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ পি.এম.
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। সংগৃহীত ছবি

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

চেম্বার আদালতের এই আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবেই বিবেচিত হবেন এবং সে কারণে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আইনগত যোগ্যতা হারাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন। শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে ব্যারিস্টার বিভূতি তরফদার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এর আগে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি একেএম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরবর্তীতে সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত