• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

পায়ে হেঁটে বাসা থেকে অফিসে তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

দেশে ফেরার দুই সপ্তাহ পর ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

শুক্রবার বিকালে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে পায়ে হেঁটে তিনি গুলশান ২ নম্বরের ৮৬ নম্বরে রোডে চেয়ারপারসনের কার্যালয়ে যান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকাল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন। পায়ে হেঁটে বিকাল ৪টা ৪ মিনিটে অফিসে পৌঁছান।”

দলের নেতারা জানান, তারেক রহমান হঠাৎ করেই পায়ে হেটেই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠেন।

কঠোর নিরাপত্তার মধ্যে কালো স্যুট পরিহিত তারেক রহমান অফিসে পৌঁছান। সে সময় তার সঙ্গেই ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নির্বাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম।

তাৎক্ষণিক যারা তারেক রহমানকে চিনতে পেরেছেন, তাদের অনেকেই হাত নেড়ে তাকে স্বাগত জানান।

গুলশানের ফুটপাতে দাঁড়িয়ে থাকার সোহরাব উদ্দিন বলেন, “আমি প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ দেখি, ফুটপাত দিয়ে তারেক রহমান সাহেব হেঁটে যাচ্ছেন। সাথে সিভিল ড্রেসে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। এটা আমার কাছে ব্যাতিক্রম মনে হয়েছে। “

দেড় দশকের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মা, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মত্যুতে শোকের মধ্যেও তিনি অফিস করছেন নিয়মিত।

বিদেশি রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতিদিনই তার বৈঠক হচ্ছে। পাশাপাশি সংসদ নির্বাচন সামনের রেখে সাংগঠনিক খোঁজ-খবরও রাখছেন, নেতাদের সঙ্গে করছেন বৈঠক। রাত ৯টায় গুলশানের ওই কার্যালয়েই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে, তারেক রহমান সেখানে সভাপতিত্ব করবেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল
জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল