• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক    ৯ জানুয়ারী ২০২৬, ১১:১১ পি.এম.
এনসিপি। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, নির্বাচন মনিটরিং এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে কমিটিটি পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন।

কমিটিতে মোট ২৯ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ এবং আয়মান রাহাত।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতেই এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।

ভিওডি বাংলা/ এসএম/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকাসহ ২৭ আসনে লড়বে এনসিপি
ঢাকাসহ ২৭ আসনে লড়বে এনসিপি
অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশের সমস্যার সমাধান করব
ইশরাক হোসেন অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশের সমস্যার সমাধান করব
খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মান করবে বিএনপি
রবিন খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মান করবে বিএনপি