• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০৫:০২ পি.এম.
প্রধান নির্বাচন কমিশন ভবন। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। 

এর আগে, গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন (ইসি) গত বছরের ৪ সেপ্টেম্বর এ-সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।

ইসির ওই গেজেটের এই দুটি আসনসংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে গত ১৮ ডিসেম্বর রায় ঘোষণা করেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ প্রভাবশালী
ইফতেখারুজ্জামান উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ প্রভাবশালী
নির্বাচনে পেশাদারত্ব ও নিরপেক্ষতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
নির্বাচনে পেশাদারত্ব ও নিরপেক্ষতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে ব্যাংকের শাখায় ব্যানার টানানোর নির্দেশ
গণভোট ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে ব্যাংকের শাখায় ব্যানার টানানোর নির্দেশ