• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি আমার কাছে সরকারি-বিরোধী দল আলাদা কিছু নয়: স্পিকার রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে জাইমাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

রাশিয়া-চীন ঠেকাতে গ্রিনল্যান্ড দখল প্রয়োজন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১০ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীনকে প্রতিরোধ করতে গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন। হোয়াইট হাউসে তেল কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, “গ্রিনল্যান্ডের লোক পছন্দ করুক বা না করুক, আমরা এ ইস্যুতে কিছু করতে চাই। যদি আমরা না করি, তাহলে চীন বা রাশিয়া করবে।”

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন ২১ লাখ ৬৬ হাজার ৮৬ বর্গকিলোমিটার, জনসংখ্যা মাত্র ৫৬ হাজার ৫৮৩ জন। এই জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই ইনুইট জাতিগোষ্ঠীভুক্ত।

গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা অঞ্চলে হলেও এই দ্বীপটি ডেনমার্কের অধীন একটি স্বায়ত্ত্বশাসিত প্রদেশ। গ্রিনল্যান্ডের জনসংখ্যা মাত্র ৫৭ হাজার এবং তারা ডেনমার্ক এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিক।

২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর থেকে গ্রিনল্যান্ড দখলের কথা বলে আসছে ট্রাম্প এবং গ্রিনল্যান্ড ও ডেনমার্ক বরাবরই তাতে তীব্র আপত্তি জানিয়ে আসছে।

গ্রিনল্যান্ড ও ডেনমার্ক বরাবরই ট্রাম্পের পরিকল্পনার তীব্র আপত্তি জানিয়ে আসছে। মঙ্গলবার ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, ব্রিটেন ও ডেনমার্ক যৌথ বিবৃতিতে জানায়, গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার কেবলমাত্র গ্রিনল্যান্ড ও ডেনমার্কের।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না
ইরান: হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না
ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি নাকচ করল ইরান
ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি নাকচ করল ইরান
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন