• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২২ জানুয়ারি সিলেট থেকে ভোটের প্রচারে নামবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ পি.এম.
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার ও জনসংযোগ শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) দলটির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।

মিডিয়া সেল জানায়, আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান ঢাকা থেকে বিমানে করে সিলেটে যাবেন। সেখানে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মিরপুরে পথসভায় অংশ নেবেন তিনি।

মিডিয়া সেল আরও জানায়, বিমানে সিলেটে গেলেও তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। বিএনপি চেয়ারম্যানের সফরসূচি মাথায় রেখে সিলেটের স্থানীয় নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হবে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

আসন্ন নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে প্রবাস জীবনে কাটাতে বাধ্য হওয়ায় রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।  

ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর হোটেলে শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘সামনে নির্বাচন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাবো।’

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এখন তিনি দলটির চেয়ারম্যান। 

গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১০ দিনের মাথায় শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/ এমএম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় এলে মানুষের অধিকার নিশ্চিত হবে
আবদুস সালাম: বিএনপি ক্ষমতায় এলে মানুষের অধিকার নিশ্চিত হবে
নির্বাচন ভবনে সিইসি ও বিএনপির বৈঠক শুরু
নির্বাচন ভবনে সিইসি ও বিএনপির বৈঠক শুরু
ভবিষ্যতের সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করবে: নজরুল ইসলাম
ভবিষ্যতের সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করবে: নজরুল ইসলাম