• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামে একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার লিলি (১৭) দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার পরিবারের সঙ্গে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকত। দুই দিন আগে তার মা–বাবা হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। ঢাকায় সে ও তার বোন ছিলেন।

বিকেলে ফাতেমার বোন বাসার বাইরে যান। ফিরে এসে ফাতেমার গলাকাটা মরদেহ দেখতে পান তিনি। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।  
 
ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল এসেছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 

কে বা কারা এবং কেন এ হত্যা সংঘটিত করেছে সেসব বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় রেস্টুরেন্টে আগুন: দগ্ধ ৭ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
উত্তরায় রেস্টুরেন্টে আগুন: দগ্ধ ৭ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
গুলিস্তানে ২ কাটা হাত উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়
গুলিস্তানে ২ কাটা হাত উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়
জিরানি-মান্ডা খাল পুনঃউদ্ধারে শুরু হচ্ছে প্রকল্প
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব: জিরানি-মান্ডা খাল পুনঃউদ্ধারে শুরু হচ্ছে প্রকল্প