• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত আমির

দেশের স্বার্থে আপনি গণভোটে হ্যাঁ ভোট দেন

নিজস্ব প্রতিবেদক    ১২ জানুয়ারী ২০২৬, ০২:২১ পি.এম.
ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি দেশের নারীদের নিরাপত্তার প্রতি বিশেষ মনোযোগী। তিনি বলেন, “আমরা মা-বোনদের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সতর্ক। আমরা বিশ্বাস করি মা-বোনেরা এবার প্রধানত আমাদেরকেই চয়েজ করবেন এবং এর লক্ষণ ইতোমধ্যেই দেখা যাচ্ছে।”

এ সময় জামায়াতের প্রচারণার সময় বিভিন্ন জায়গায় নারীরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করেছেন জামায়াত আমির।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের প্রচারণার সময় নারীরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি তিনি দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

আজ সোমবার ( ১২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, ‘আমরা আবারো বলি, আমরা সংস্কারের পক্ষে। অতঃএব আমরা হ্যাঁ ভোটের পক্ষে। আমরা জানি, দেশবাসী সংস্কার চায়, তাদেরকে আমরা অনুরোধ করবো দলীয় ভোট আপনি যাকে খুশি দেবেন তবে দেশের স্বার্থে আপনি গণভোটে হ্যাঁ ভোট দেন।’

জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। এবং তারা দেশকে নিরাপদ করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য সুশাসন কায়েমের জন্য...।’

ভিওডি বাংলা/ জেআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দলের সমর্থক হিসেবে শেষ দিন পর্যন্ত পাশে থাকব’: টিপু
নয়াপল্টনের স্মৃতিঘেরা বিদায়: ‘দলের সমর্থক হিসেবে শেষ দিন পর্যন্ত পাশে থাকব’: টিপু
নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বিএনপি: এনসিপি
জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বিএনপি: এনসিপি