• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

বাজিতপুরে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১২ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ পি.এম.
নিখোঁজ শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে সাইদ। ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্র। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে সাইদ (১৩)। সে বাজিতপুর থানাধীন ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে স্কুল ছুটি শেষে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা মোঃ আবুল কাসেম (৫৩) বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাজিতপুর থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নম্বর ৩৪১।

জিডিতে নিখোঁজ শিক্ষার্থীর শারীরিক বর্ণনা দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুনের উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল কালো। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের ফুল প্যান্ট, সাদা ফুলহাতা শার্ট, শার্টের ওপর জলপাই রঙের হুডি এবং পায়ে সাদা রঙের কেডস জুতা।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা মোঃ আবুল কাসেম বলেন, সাঈদ নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন জায়াগায় খোঁজ নিয়েছি কোথাও পাইনি। আমরা এখন দিশেহারা হয়ে গেছি।

এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, জিডির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আমরা বিভিন্ন থানায় যোগাযোগ করছি। কোথাও তার সন্ধান পাওয়া গেলে থানায় জানাতে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

ভিওডি বাংলা/ মোঃ ওমর সিদ্দিক রবিন/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী