• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

মির্জা আব্বাস

দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে

নিজস্ব প্রতিবেদক    ১২ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ পি.এম.
কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে নির্বাচনের সুযোগ নিয়ে যারা দেশকে অস্থির করার চেষ্টা করছেন, খুনখারাবি ও মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করছেন তারা বাংলাদেশের স্বাধীনতা কখনই চায়নি। তারা জনগণের পালস বুঝে গেছে। দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। জনগণ তাদের ফাঁদে পা দিবে না। 

সোমবার (১২ জানুয়াির) বিকালে শাহবাগ বারডেম হাসপাতালে "বারডেম জেনারেল হাসপাতাল কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ" আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিলাম। আমার বাসা হাসপাতালে পরিনত হয়েছিলো। সেখান থেকে আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে আহতদের বিভিন্ন হাসপাতালে নিতে তিনটি এ্যাম্বুলেন্স অনবরত কাজ করেছে। সে অত্যাচার থেকে শতকষ্ট সহ্য করে নিজের জীবনের বিনিময়ে আমাদের রক্ষা করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। তার বিরুদ্ধে অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে দেশ ছেড়ে যাননি। অথচ, একটিবারও কৃতজ্ঞতা নেই। সব নাকি তারা অর্জন করেছে। 

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর গুম-খুনের শিকার হয়েছি। এখনও ষড়যন্ত্র চলছে। ভাবটা এমন যে বিএনপি কথাই বলতে পারবে না। বললেই টুইস্ট করা হচ্ছে। কোটি কোটি টাকা লগ্নি করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যাতে আমাদের বিরুদ্ধে লেখা হয়। আমাকে টার্গেট করা হচ্ছে। যারা আমার সম্পর্কে অপপ্রচার করছেন তারা অপরিপক্ক। তারা হয়ত আমার সম্পর্কে কিছু জানে না। এসব অপরিপক্করা যদি সংসদে আসে তাহলে সংসদের কি অবস্থা হবে আল্লাহ জানেন। 

দোয়া ও স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফুদ্দিন, বারডেম হাসপাতালের পরিচালক হাসপাতাল ডা. মো. নাসির উদ্দিন, কর্মকর্তা কর্মচারী পরিষদের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. আনোয়ারুল ইসলাম, ডা মাহমুদ নবী সিদ্দিকী ডা. রেনে সুজান ক্লদ সরকার ডা. নাজমুল ইসলাম, ডা. সৈয়দ দাউদ, ডা. তৈমুর, ডা. আমিরুল ইসলাম পাভেল প্রমুখ।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার