• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

দ্রুত নির্বাচন দিন- রিজভী


প্রকাশ:  ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পি.এম.
শেয়ার করুন 0
দ্রুত নির্বাচন দিন- রিজভী

রাজশাহী প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্ক এলাকায় যুবদলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূস সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। উনি একজন গুণী মানুষ। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে তাহলে মানুষের মধ্যে প্রশ্ন জাগে। আপনি অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন। আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে। আমরা আশা করি সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। সত্যিকার অর্থে দেশে গণতন্ত্র আসবে, মানুষ স্বাধীন থাকবে।

রাজশাহী, বিএনপি, রিজভীসংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন: রিজভী

তিনি বলেন, সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার। কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। ১৭ বছর দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ। বাংলাদেশকে পাশের দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। ভারতের সঙ্গে সম্পর্ক ছিল হাসিনার বাংলাদেশের সাথে নয়।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুনুর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্যসচিব রফিকুল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক