• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

কথা বলতে পারছেন না শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক    ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পি.এম.
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি-ফেসবুক

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি।

গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন অভিনেত্রী। অসুস্থতার কথা জানিয়ে ফারিয়া লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’

অবস্থার অবনতি প্রসঙ্গে তিনি আরও লেখেন, ‘৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং নিজেকে কথা বলার জন্য জোর করার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয়, আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’

বর্তমানে ফোনকল ধরার অবস্থায় নেই বলেও জানান শবনম ফারিয়া। এ বিষয়ে তিনি লেখেন, ‘আমার অনেক কল আসছে। কিন্তু ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’

উল্লেখ্য, ২০১৮ সালে শবনম ফারিয়া ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। ওই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল–প্রথম আলো পুরস্কার পান।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘না’ ভোটের পক্ষে ন্যান্সি, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা
‘না’ ভোটের পক্ষে ন্যান্সি, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা
ঢালিউডে অভিষেক ‘রাক্ষস’ দিয়ে, সিয়ামের ভিলেন শতাফ
ঢালিউডে অভিষেক ‘রাক্ষস’ দিয়ে, সিয়ামের ভিলেন শতাফ
এবারের নির্বাচনে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন
এবারের নির্বাচনে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন