• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিল বিআরটিসি প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর নতুন কর্মক্ষেত্রে ড. ইউনূস শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১০৪৫ নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন পিতা তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জনগণের ভোগান্তিকারীদের ছাড় দেওয়া হবে না: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চিফ হুইপসহ হুইপদের শ্রদ্ধা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

১৭ নামঞ্জুর

ইসিতে পঞ্চম দিনে ৭৩ আপিল মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ পি.এম.
নির্বাচন কমিশন। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানির পঞ্চম দিন শেষে ৭৩ জন প্রার্থীর আপিল মঞ্জুর এবং ১৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন-এর সভাপতিত্বে শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শুনানি শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এদিন মোট ১০০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর, ১৭টি নামঞ্জুর এবং ১০টি আপিল শুনানি অপেক্ষমাণ রাখা হয়েছে।

আখতার আহমেদ আরও জানান, পাঁচ দিনে মোট ৩৮০টি আপিল শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৭৭টি মঞ্জুর, ৮১টি নামঞ্জুর এবং ২৩টি আপিল বিভিন্ন কারণে মুলতবি রাখা হয়েছে। সব মিলিয়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

এর আগে রিটার্নিং কর্মকর্তারা গত ৪ জানুয়ারি পর্যন্ত ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন। পরে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ করা হয়।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ভিওডি বাংলা/ এমএস/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতির বিষয়ে কোনো আপস হবে না: আবদুস সালাম
দুর্নীতির বিষয়ে কোনো আপস হবে না: আবদুস সালাম
নতুন দায়িত্বে জোনায়েদ সাকি
নতুন দায়িত্বে জোনায়েদ সাকি
নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ
নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ