• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

রাজারহাট

লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা হাজারো ভক্তের মিলন মেলায় পরিনত হয়েছে। বুধবার(১৪ জানুয়ারী) সনাতন ধর্মাবলম্বীদের পৌষ সংক্রান্ত তীথিতে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি গ্রামের লাঠিয়ালের পাঠ নামক স্থানে এ পূজায় হাজার হাজার পূর্ণার্থী ভক্ত অংশ গ্রহন করেন। 

বুধবার ভোর থেকে পূজারীরা এখানে আসা শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত এখানে মহাদেব পূজার পূস্পাঞ্জলী, প্রসাদ বিতরণ ও মেলা অনুষ্ঠিত হয়। পূজার আশপাশে 'হর হর মহাদেব' ধ্বনি উচ্চারিত হয়, শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা।

পূজারী ও পূর্ণার্থীরা জানান, মূলত এখানে ছোট ছোট লাঠির বোঝা কাঁদে করে নিয়ে আসা হয়। অনেকে মোমবাতি প্রজ্জ্বলন করেন। আবার অনেকে বিচি কলা, দুধ-দই চিড়া নিয়ে আসেন। সবমিলে জাঁকজমকভাবে পূজা ও মেলায় অংশ গ্রহন করেন সনাতন হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষজন। অনেকে মানত করে মনোবাসনা পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন।

লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরের সভাপতি অধির চন্দ্র রায় বলেন, কোন যুগ থেকে এখানে মহাদেব পূজা শুরু হয়েছে কেউ জানে না। প্রতিবছর পৌষ সংক্রান্তিতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ এসে এখানে লাঠির বোঝা দিয়ে পূজা করতেন। ধীরে ধীরে হাজারো মানুষের পদচারনা ঘটে এখানে। মানুষের সমাগমে এই দিনে এখানে মিলন মেলায় পরিনত হয়। আজো তার ব্যতয় ঘটেনি। সংকীর্ণ জায়গায় কুড়িগ্রাম-রংপুর আরকে রোডের পাশে সেলিম নগর বাজারের পশ্চিমে এখানে মহাদেব মন্দির করা হয়েছে। মন্দিরের সংষ্কারের কাজ চলমান রয়েছে। সরকার ও বিত্তবানরা এগিয়ে এলে দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে। তবে বিস্তৃত জায়গা হলে এখানে লাখো মানুষের সমাগম ঘটত।

তিনি আরও বলেন, আগে ২/বস্তার চাল ডাল দিয়ে খিঁচুরি হতো। আজ এখানে ৫'শ বস্তার চাল-ডালের খিঁচুরিও থাকছে না। মেলায় আসা সকল ধর্মের মানুষ এ খিঁচুরি গ্রহন করছেন। পূজা কমিটির সভাপতি সন্তোষ কুমার পাটোয়ারী বলেন, পূজায় সার্বিক নিরাপত্তার জন্য গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক দল রয়েছে। পাশাপাশি রাজারহাট ও লালমরিহাট পুলিশ আমাদের সহযোগীতা করে আসছেন।

ভিওডি বাংলা/ প্রহলাদ মন্ডল সৈকত/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী