• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিল বিআরটিসি প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর নতুন কর্মক্ষেত্রে ড. ইউনূস শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১০৪৫ নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন পিতা তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জনগণের ভোগান্তিকারীদের ছাড় দেওয়া হবে না: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চিফ হুইপসহ হুইপদের শ্রদ্ধা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

পে-স্কেল নিয়ে ফের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ ফের বৈঠকে বসছে নবম জাতীয় পে-কমিশন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পূর্ণ কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ, গ্রেড সংখ্যা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অবসরকালীন সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হবে। কমিশনের সদস্যরা একমত হলে এসব বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সূত্র জানায়, পে-কমিশনের প্রতিবেদনে বাজারে চলমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ব্যয় ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। এই ফ্রেমওয়ার্ক ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণে মূল রেফারেন্স হিসেবে কাজ করবে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের বৈঠকে নবম পে-স্কেলে বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়।

কমিশন সূত্র জানায়, বেতনের অনুপাত নিয়ে তিনটি প্রস্তাব-১:৮, ১:১০ ও ১:১২-উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১:৮ অনুপাতেই সম্মতি পাওয়া গেছে। পাশাপাশি সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি প্রস্তাব পর্যালোচনা করা হলেও তা আজকের বৈঠকে চূড়ান্ত হতে পারে।

উল্লেখ্য, জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের ২৭ জুলাই গঠিত হয়। কমিশনের সভাপতি সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশনের দায়িত্ব সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারকে সুপারিশ প্রদান করা। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে, যা জাতীয় নির্বাচনের আগেই প্রায় সমাপ্ত হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতির বিষয়ে কোনো আপস হবে না: আবদুস সালাম
দুর্নীতির বিষয়ে কোনো আপস হবে না: আবদুস সালাম
নতুন দায়িত্বে জোনায়েদ সাকি
নতুন দায়িত্বে জোনায়েদ সাকি
নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ
নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ