• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

গৌরীপুরে বিএনপি নেতা

মাজাহারুল ইসলাম মিতুলের ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৮০’র দশকের সাবেক ছাত্রনেতা মাজাহারুল ইসলাম মিতুলের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারী ) বাদ মাগরিব গৌরীপুর উপজেলার কালিপুর বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু (ভিপি শামছু)।

এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোখলেছুর রহমান, শামছুদ্দিন মাস্টার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, জয়নাল আবেদীন খোকন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিরন হোসেন সরকার, বিএনপি নেতা আলী আহাম্মদ, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর খান পাঠান, আবু তাহের মানিক, যুবদল নেতা মোফাজ্জল হোসেন রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা প্রয়াত মাজাহারুল ইসলাম মিতুলের রাজনৈতিক জীবন ও দলের প্রতি তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ মোঃ হুমায়ুন কবির/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী