• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ পি.এম.
পাংশায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই কিশোর। সংগৃহীত ছবি

রাজবাড়ীর পাংশায় রাজবাড়ী–কুষ্টিয়া মহাসড়কে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে।
নিহতরা হলো—উপজেলার পাংশা পৌরসভা এলাকার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও একই এলাকার সাইদুল প্রামানিকের ছেলে সজীব প্রামানিক (১৭)।

জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে পাংশা থানাধীন সরদার বাসস্ট্যান্ড এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনের পূর্ব পাশে রাজবাড়ী–কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি অজ্ঞাতনামা ট্রাক দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই সজীব প্রামানিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিরাজকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই কিশোর পৌর এলাকার বিষ্ণুপুর গ্রাম থেকে ব্যাডমিন্টন খেলা শেষ করে নিজ বাড়িতে ফিরছিল বলে জানা যায়।

খবর পেয়ে পাংশা থানা পুলিশ ও পাংশা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পাংশা হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। সংবাদ লেখাকালীন ঘাতক ট্রাকটি শনাক্ত করা যায়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী