• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

২১ জানুয়ারি জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

আদালত প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ পি.এম.
জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আগামী ২১ জানুয়ারি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশের দিন ধার্য করেন।

প্রসিকিউসন পক্ষে এই মামলায় শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অন্যদিকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির থাকা আসামি জুনায়েদ আহমেদ পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম।

শুনানিতে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এসব অভিযোগের সঙ্গে জয় ও পলকের কোনও সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয়। এজন্য এ মামলায় চার্জ গঠন না করাসহ তাদের অব্যাহতির আবেদন করেন এই দুই আইনজীবী। 

তবে প্রসিকিউশনের পক্ষে জয় ও পলকের অভিযোগ গঠনের আরজি জানানো হয়। পরে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় তিনটি অভিযোগ হলো- জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেসবুকে উসকানি দেন পলক। এর পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা দেন তারা। একইসঙ্গে হত্যায় সহায়তা করেন। ফলে পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনীর হামলায় শহীদ হন রাসেল, মোসলেহ উদ্দিনসহ ২৮ জন। তিন নম্বর অভিযোগটি উত্তরায় ৩৪ হত্যায় সহায়তা করেন তারা।

গত ৪ ডিসেম্বর এই মামলায় দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপিকে মৃত্যুদণ্ড
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপিকে মৃত্যুদণ্ড
৬ লাশ পোড়ানো মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ
৬ লাশ পোড়ানো মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা