• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন ঘিরে নবাবগঞ্জে সেনাবাহিনীর টহল জোরদার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ পি.এম.
নির্বাচন ঘিরে নবাবগঞ্জে সেনাবাহিনীর টহল জোরদার। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একটি টহল দল নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, প্রধান সড়ক ও জনসমাগমস্থলে টহল কার্যক্রম পরিচালনা করে।

টহল ও পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন ৭ হর্স কর্তৃক নবাবগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প এর ক্যাপ্টেন মোঃ ইমরুল কায়েস ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহিদুল ইসলাম খান।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমাল রক্ষা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এ ধরনের টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা
শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে চেক হস্তান্তর
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে চেক হস্তান্তর
পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু
পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু