• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত আমীরের নির্বাচনী সফরসূচি প্রকাশ

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১৪ পি.এম.
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর নির্বাচনী সফরসূচি প্রকাশ করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম।

সফরসূচিতে আমীরে জামায়াত ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে গণসংযোগ করবেন ও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। ২৩ জানুয়ারি (শুক্রবার) বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকাল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। 

২৪ জানুয়ারি (শনিবার) সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

ঐ দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশ বাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির
হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির
বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী
বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী
রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ
রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ