• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পি.এম.
মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত ছবি

রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক ও এক পথশিশুসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) রাতের এ দুর্ঘটনা ঘটে।

ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় একটি লেগুনার ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৪০ বছর বয়সী এক ভ্যানচালক নিহত হন। রাত আনুমানিক ১০টার দিকে লেগুনা একটি সিএনজি অটোরিকশা ও একটি রিকশা ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক ছিটকে রাস্তার পাশে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

অন্যদিকে, যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের সামনে ট্রাকের ধাক্কায় ১১ বছর বয়সী পথশিশু জাহিদ নিহত হয়েছেন। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ভিওডি বাংলা/ এম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
ন্যাশনাল হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা: ইশরাক হোসেন
ন্যাশনাল হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা: ইশরাক হোসেন
‎বিপুল অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
‎বিপুল অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার