• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তুরস্কে কিডনি চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণা, গ্রেপ্তার ৫ নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল, অভিযোগ তিনটি খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল

হাসপাতালে ভর্তি জনপ্রিয় বলিউড গায়ক আরমান মালিক

বিনোদন ডেস্ক    ১৯ জানুয়ারী ২০২৬, ১১:০২ এ.এম.
চিকিৎসাধীন জনপ্রিয় বলিউড গায়ক আরমান মালিক-ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান মালিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোয় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৮ জানুয়ারি) আরমান মালিক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হাসপাতালের বেডে বসে থাকা একটি ছবি শেয়ার করেন। ছবিতে তাকে রোগীর পোশাকে দেখা যায় এবং তার বাঁ হাতে ক্যানোলা সংযুক্ত ছিল। পোস্টের ক্যাপশনে গায়ক লেখেন, “গত কয়েক দিন মোটেও ভালো কাটেনি। তবে এখন কিছুটা ভালো বোধ করছি। এবার বিশ্রাম নেওয়ার এবং নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সময়।”

এরপর ইনস্টাগ্রামের স্টোরিতে আরমান মালিক ভক্তদের উদ্দেশে আরও একটি বার্তা দেন। সেখানে তিনি বলেন, “এই বছরে যাদের যত্ন নেওয়া প্রয়োজন, সেই তালিকায় নিজের নামটিও রাখতে ভুলবেন না।” গায়কের এমন বার্তা ভক্তদের আবেগাপ্লুত করেছে এবং অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

যদিও আরমান মালিক কী কারণে অসুস্থ হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, তবে নেটিজেনদের ধারণা—অতিরিক্ত কাজের চাপ ও পর্যাপ্ত বিশ্রামের অভাব থেকেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, আরমান মালিক বলিউডের পাশাপাশি বাংলা গানেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘সব তেরা’, ‘ধিতাং ধিতা’ এবং ‘আমি যে কে তোমার’। সংগীতপ্রেমীদের কাছে তার কণ্ঠ আলাদা এক আবেগের জায়গা তৈরি করেছে।

বর্তমানে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আরমান মালিকের দ্রুত আরোগ্য কামনা করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনসার্টে আবেগঘন মুহূর্ত, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি
কনসার্টে আবেগঘন মুহূর্ত, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক