• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

হাসিনা ছিল পৃথিবীর ভয়ংকর স্বৈরাচারী শাসকঃ দুদু


প্রকাশ:  ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ পি.এম.
শেয়ার করুন 0
হাসিনা ছিল পৃথিবীর ভয়ংকর স্বৈরাচারী শাসকঃ দুদু

নিজস্ব প্রতিনিধি 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ছিল পৃথিবীর অন্যতম ভয়ংকর স্বৈরাচারী শাসক। অনেকেই বিশ্বাস করেছিল এই দানব স্বৈরাচার সরকারকে সরানো যাবে না। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈরশাসককে বিদায় করেছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর উত্তরায় দৈনিক আলোকিত সকালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

দুদু বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিকরা সত্য কথা বলেছে, লিখেছে তারাও নির্যাতনের শিকার হয়েছে। জেল জুলুমের শিকার হয়েছে। বিরোধী দলের রাজনৈতিকরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে যার কারণে জেল জুলুমের শিকার হয়েছে। তেমনি সাংবাদিকরা সত্য লেখার কারণে নির্যাতনের শিকার হয়েছে।

তিনি বলেন, গত ১৬-১৭ বছর যে স্বৈরাচার দেশ শাসন করেছে, সে ছিল পৃথিবীর অন্যতম ভয়ংকর স্বৈরাচারী শাসক। অনেকেই বিশ্বাস করেছিল এই দানব স্বৈরাচার সরকারকে সরানো যাবে না। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈরাশাসককে বিদায় করেছে। এই ছাত্র-জনতার মধ্যে শিশুও শহীদ হয়েছে। অসংখ্য ছাত্র, শ্রমিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমি সরকারকে আহবান করব যারা ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছে তাদের বিষয়ে সিরিয়াস হবেন।

যারা স্বৈরাচারী পন্থায় গত ১৬-১৭ বছর শাসন করেছে, তারা এই দেশে লুটপাট করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে বলে মন্তব্য করেন  ছাত্রদলের সাবেক এই সভাপতি।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, শেখ রেহেনা সহ তার নাতি-নাতনিরা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ লুটেরা হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এই ফ্যাসিবাদ দুর্নীতিবাজ বাংলাদেশে যাতে আর না আসতে পারে এর জন্য শুধু রাজনৈতিক দলের উপর দায়িত্ব দিলেই হবে না, এদেশের সাধারণ জনগণ এবং যারা মিডিয়ার সাথে জড়িত আছে তাদেরকেও সজাগ থাকতে হবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, সাংবাদিকরা সবচেয়ে বেশি পারে দুর্নীতি লুটপাটের খবর সামনে নিয়ে আসতে। যদিও তাদের ঝুঁকি বেশি তারপরও তাদের এই কাজগুলো করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান, সম্পাদক মোখলাসুর রহমান মাসুমসহ পত্রিকাটির স্টাফরা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক