• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, এখন বিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত

নিজস্ব প্রতিবেদক    ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

চাঁদ দেখা কমিটি জানায়, আজ দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

এছাড়া আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) লাইলাতুল বরাত বা শবেবরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতই শবেবরাতের রাত।

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর আনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ১৪৪৭ হিজরির শাবান মাসের চাঁদ দেখা নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লাহ সবার নেক আমল কবুল করুন
সৌদি বাদশাহ: আল্লাহ সবার নেক আমল কবুল করুন
রমজানকে স্বাগত জানানোর ৫ উপায়
রমজানকে স্বাগত জানানোর ৫ উপায়
সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি: ধর্ম উপদেষ্টা
সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি: ধর্ম উপদেষ্টা