• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তুরস্কে কিডনি চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণা, গ্রেপ্তার ৫ নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল, অভিযোগ তিনটি খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল

হিমালয়ের কোলে সুনেরাহ-রেহানের রোম্যান্স

বিনোদন ডেস্ক    ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ এ.এম.
সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান-ছবি: সংগৃহীত

হিমালয়ের পাদদেশে বরফঢাকা পাহাড়, নীল আকাশ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে রোম্যান্টিক আবহে নির্মিত হয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’। এতে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও মডেল-অভিনেতা ফররুখ আহেমদ রেহানকে। গানটির শুটিং হয়েছে নেপালের মুস্তাং জেলার ঐতিহাসিক ও নান্দনিক শহর জমসমে।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত জমসম শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। বলিউডসহ আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের পছন্দের এই লোকেশনেই মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতের মধ্যে সম্পন্ন হয়েছে ‘ও জান’-এর শুটিং। প্রবল ঠাণ্ডা, বরফঝরা বাতাস আর দুর্গম পরিবেশের মধ্যেও পুরো টিমের নিরলস পরিশ্রমে নির্মিত হয়েছে সিনেমাটিক ভিজ্যুয়ালে ভরপুর এই রোম্যান্টিক মিউজিক ভিডিও।

‘ও জান’ হলো গত বছর আলোচিত গান ‘ময়না’-এর পর একই টিমের দ্বিতীয় প্রজেক্ট। আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুরে নতুন মাত্রা যোগ করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজনও করেছেন আভ্রাল সাহির। পুরো মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে সুনেরাহ বিনতে কামাল বলেন, “জমসম প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। ঠাণ্ডা ছিল প্রচণ্ড, কিন্তু জায়গাটার সৌন্দর্য সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। দর্শক গানটি দেখলে শুধু গল্প নয়, এই জায়গার প্রেমেও পড়ে যাবেন।” অন্যদিকে, রেহানের জন্যও এটি ছিল ভিন্নরকম অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি আর গল্প মিলেমিশে এক নতুন আবহ তৈরি করেছে।

নির্মাতা তানিম রহমান অংশু জানান, বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ‘ও জান’। তিন দেশের শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় এই মিউজিক্যাল ফিল্মটি একটি আন্তর্জাতিক মাত্রা পেয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জানুয়ারি জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্ম গানচিল মিউজিক-এর চ্যানেলে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই রোম্যান্টিক মিউজিক ভিডিও।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনসার্টে আবেগঘন মুহূর্ত, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি
কনসার্টে আবেগঘন মুহূর্ত, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক