• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

পরীমণি আবারও রূপালি পর্দায়, ‘শাস্তি’ নিয়ে এক্সাইটেড

বিনোদন ডেস্ক    ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৬ পি.এম.
পরীমণি -ছবি-ভিওডি বাংলা

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণি এবার নতুন সিনেমা ‘শাস্তি’ নিয়ে আলোচনার কেন্দ্রে। স্পষ্টভাষী ও সাহসী এই নায়িকা নিজের ইচ্ছে মতো চলার জন্য সর্বদা পরিচিত। সমালোচনা পেছনে ফেলে, পরীমণি রিয়েল লাইফ ও রিল লাইফ দুই জায়গাতেই দর্শকদের মনে স্থান করে নিতে সক্ষম হয়েছেন।

মাঝে কাজ থেকে বিরতি নেওয়ার পর তিনি নতুন উদ্যমে কাজে ফিরেছেন। ‘শাস্তি’ সিনেমায় তিনি অভিনয় করছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। লীসা গাজী পরিচালিত এই সিনেমা রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হলেও এটি তৈরি হচ্ছে সমকালীন বাস্তবতা ও সমাজের সঙ্গে সঙ্গতি রেখে। সিনেমার গল্পে ভার্চুয়াল জীবন, মিডিয়ার বিচার এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

সিনেমায় আরও অভিনয় করবেন আনান সিদ্দিকা ও অর্ক দাস। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ঢাকায় শুটিং শুরু হবে।

‘শাস্তি’ একটি উন্মত্ত শহরে ঘটা গল্প। এখানে শাস্তির দাবির মুখে ধীরে ধীরে উন্মোচিত হয় একটি পরিবারের গোপন অন্ধকার, বিশ্বাসঘাতকতা ও নীরব লড়াই। সংবাদ সম্মেলনে জানানো হয়, জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যুকে ঘিরে সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে।

লাকির মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার মিডিয়ায় শুরু হয় তীব্র আলোড়ন। লাকির স্ত্রী মীরা প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচিত হন। তবে প্রশ্ন থেকে যায়—তিনি কি সত্যিই অপরাধী, নাকি আরও গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে? এই রহস্য উন্মোচনের মাধ্যমে গল্প এগিয়ে যাবে।

এর আগে ‘বাড়ির নাম শাহানা’ সিনেমার জন্য প্রশংসিত হয়েছেন লীসা গাজী। তিনি বলেন, "আমরা যে সময়ে বাস করছি, সেই সময়টাকে বোঝার চেষ্টা থেকেই ‘শাস্তি’র গল্প এসেছে। রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে এর অঙ্কুরোদগম হলেও এটি আজকের বাস্তবতা-যেখানে বাস্তব ও ভার্চুয়াল জীবনের ফারাক স্পষ্ট।"

পরীমণি বলেন, "পরিচালক যখন আমাকে চিত্রনাট্য শুনালেন, আমি এক মুহূর্তেই রাজি হয়ে গেলাম। সমসাময়িক প্রেক্ষাপটে নারী চরিত্রগুলো যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, তা প্রশংসনীয়। চঞ্চল ভাই এবং সকল সহশিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমি এক্সাইটেড। নতুন এই চরিত্র নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত এবং দর্শকদের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে।"

‘শাস্তি’ সিনেমার প্রযোজক লীসা গাজী, আবিদ আজিজ মার্চেন্ট, অপূরভা বাকশী ও আরিফুর রহমান। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন সাকিব ইফতেখার ও রেইনবো ফং। নির্বাহী প্রযোজক ফয়সাল গাজী, টিউলিপ কবির। সহ-নির্বাহী প্রযোজক আব্বাস নোখাস্তেহ ও কাজী রুমা।

চিত্রনাট্য লিখেছেন লীসা গাজী, আনান সিদ্দিকা ও সাদিয়া খালিদ ঋতি। চিত্রগ্রহণ করবেন অ্যালেক্স উনাই। কাস্টিং ডিরেক্টর ও লাইন প্রডিউসার তানিয়া রহমান। অন-লোকেশন সাউন্ড নাহিদ মাসুদ, ব্যাকগ্রাউন্ড স্কোর ও সাউন্ড ডিজাইন রাশিদ শরীফ শোয়েব। মিউজিক পরিচালনা করছেন অদিত রহমান।

আন্তর্জাতিক প্রযোজনায় সিনেমাটি তৈরি হচ্ছে কমলা কালেক্টিভ (বাংলাদেশ, যুক্তরাজ্য), সানাত ইনিশিয়েটিভ (পাকিস্তান), অডেইশাস অরিজিনালস (ভারত, যুক্তরাষ্ট্র), গুপি বাঘা প্রোডাকশনস (বাংলাদেশ), স্ক্রিনক্সোপ (অস্ট্রেলিয়া) এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্কশপ ইনকর্পোরেটেড (হংকং)।

সিনেমাটি শুধু বাস্তবতার প্রতিফলন নয়, বরং দর্শকদের কাছে শাস্তি, বিশ্বাসঘাতকতা ও সামাজিক বিচার নিয়ে ভাবনার এক নতুন দিক খুলে দেবে। পরীমণির অভিনয়, চঞ্চল চৌধুরীর উপস্থিতি এবং লীসা গাজীর পরিচালনা এই সিনেমাকে অপেক্ষার প্রহর আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘না’ ভোটের পক্ষে ন্যান্সি, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা
‘না’ ভোটের পক্ষে ন্যান্সি, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা
ঢালিউডে অভিষেক ‘রাক্ষস’ দিয়ে, সিয়ামের ভিলেন শতাফ
ঢালিউডে অভিষেক ‘রাক্ষস’ দিয়ে, সিয়ামের ভিলেন শতাফ
এবারের নির্বাচনে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন
এবারের নির্বাচনে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন