• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে মাছ ধরার জাহাজ থেকে কোকেন জব্দ

আন্তর্জাতিক ডেস্ক    ২০ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ পি.এম.
ফ্রান্সের নৌবাহিনী দক্ষিণ প্রশান্ত মহাসাগরে মাছ ধরার জাহাজ -ছবি: সংগৃহীত

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি মাছ ধরার জাহাজ থেকে প্রায় ৪ দশমিক ৮৭ টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত মাদকদ্রব্যগুলো মূলত অস্ট্রেলিয়ার বাজারে পাচারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। 

ফ্রেঞ্চ পলিনেশিয়ায় ফ্রান্সের হাই কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ১৬ জানুয়ারি মধ্য আমেরিকা থেকে আসা ওই জাহাজটিকে আটক করতে ব্যাপক জনবল ও আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। জাহাজটি টোগোর পতাকাবাহী ছিল। ফরাসি কর্তৃপক্ষের অনুসন্ধানে জানা গেছে, জাহাজে ১১ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ১০ জন হন্ডুরাস এবং একজন ইকুয়েডরের নাগরিক। তাদেরকে ফ্রান্সে বিচারের আওতায় আনা হবে না; তবে প্রয়োজন হলে তাদের নিজ নিজ দেশে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে।

জাতিসংঘের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, কোকেন ও মেথামফেটামিন পাচারকারী সংগঠিত অপরাধচক্র সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের কার্যক্রম বাড়িয়েছে। উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এই বিপুল পরিমাণ মাদক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে পাচার করা হচ্ছে।

ফরাসি নৌবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদকপাচার প্রতিরোধে আন্তর্জাতিক সমন্বয় বাড়ানো জরুরি।

ভিওডি বাংলা/

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান
ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত