• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান

নিজস্ব প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ পি.এম.
দোয়া অনুষ্ঠানে ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম চেয়ার এগিয়ে দিচ্ছেন তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন গত ৩০ডিসেম্বর ভোরে। এরপর তার জন্য মাগফিরাত কামনা করে একাধিক দোয়া ও স্মরণসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।

মঙ্গলবার (২০জানুয়ারি) রাজধানীর কড়াইলবাসীর পক্ষ থেকে মহাখালীর টি এন্ড টি মাঠে দোয়ার অনুষ্ঠানে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন তারেক রহমান। এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।

দোয়া অনুষ্ঠানে ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিমের সাথে কথা বলছেন তারেক রহমান।

কিন্তু মোনাজাত করার আগ মুহুর্তে অনুষ্ঠান মঞ্চে এক ভিন্ন দৃশ্য দেখা গেছে। সাধারণত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করা আলেমরা একপাশে বসেন। খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম মোনাজাত পরিচালনা করেন মঞ্চে সবার সামনে বসে। পেছনের দিকে স্ত্রীসহ তারেক রহমান ও দলের নেতারা বসে মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, সংক্ষিপ্ত বক্তব্য শেষে যখন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত শুরু হবে তখন হঠাৎ তারেক রহমান মঞ্চের ডান দিকে থাকা ইমাম সাহেবের দিকে তাকান। এক পর্যাগয়ে নেতাদের তাকে সামনের দিকে নিয়ে আসার জন্য বলেন। নিজে উঠে পাশের ফাঁকা চেয়ার তুলে মঞ্চের ঠিক সামনে রাখেন তারেক রহমান। পরে মোনাজাত পরিচালনার দায়িত্বে থাকা মাওলানা ইব্রাহিমের সঙ্গে সালাম বিনিময় শেষে চেয়ারে বসার অনুরোধ করেন। সেখানে বসেই দোয়া করা হয়।

খালেদা জিয়ার জন্য কড়াইলবাসীর পক্ষ থেকে মহাখালীর টি এন্ড টি মাঠে মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে অনেকেই এমনভাবে আলেমকে সম্মান জানানোর চিন্তা করার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।

দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। 
বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে আশপাশের এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারেক রহমানের উপস্থিত হওয়ার আগে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়।

তারেক রহমান-১৭ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কড়াইল বস্তি, মহাখালীও এই আসনের অন্তর্ভূক্ত।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার