• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

হামলার শিকার সাইফ আলি খান, হাসপাতালে ভর্তি


প্রকাশ:  ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ এ.এম.
শেয়ার করুন 0
হামলার শিকার সাইফ আলি খান, হাসপাতালে ভর্তি

ভিওডি বাংলা রিপোর্ট

নিজ বাড়িতেই দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় মুখ সাইফ আলি খান। প্রাথমিকভাবে জানা গেছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মুম্বাই পুলিশের বরাদ দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে সাইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি। ডাকাতির উদ্দেশেই এই হানা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ওই দুষ্কৃতি সাইফকে ছুরি দিয়ে আঘাত করে। পরে গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।

জানা গেছে, ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলি খানে বাড়ি। এই বাড়িতেই থাকেন অভিনেতার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

প্রাথমিকভাবে জানা গেছে, দুষ্কৃতকারী যখন সে বাড়িতে ঢোকে, সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা এবং তার পরিবারের সদস্যরা।

এরই মধ্যে বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চলছে। 

পুলিশ জানিয়েছে, সাইফ আলি খান লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে, তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে, নাকি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান