• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছেনা বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ পি.এম.
সংবাদ সম্মেলনে কথা বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সংগৃহীত ছবি

টানা কয়েক সপ্তাহের নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে—ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। তবে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার জন্য লড়াই চালাবে তারা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্মকর্তারা। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ জানান, ভারতে না খেলার সিদ্ধান্ত বদলানো হবে না। তিনি বলেন, ‘আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন মেনে নেয়নি। আমরা আশা রাখছি, শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে।’

আসিফ আরও বলেন, ‘বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু ভারতে নিরাপত্তাজনিত ঝুঁকি পরিবর্তন হয়নি। আমাদের নিরাপত্তা উদ্বেগ বাস্তব এবং তা অনুমানভিত্তিক নয়। সরকারও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড়।’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান, ‘এখনও বিশ্বকাপ শ্রীলঙ্কায় খেলার জন্য লড়াই চালিয়ে যাব। আমরা চাই, আমাদের দল খেলুক।’ তিনি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনাকেও উল্লেখ করে বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছিল, তবে তিনি নিজে সরে যাননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি বাতিল করেনি।’

বৈঠকে ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, জাকের আলী, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট
পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট
দাপুটে পারফরম্যান্সে জয় দিয়ে প্রত্যাবর্তন
দাপুটে পারফরম্যান্সে জয় দিয়ে প্রত্যাবর্তন
বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটি গঠন
বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটি গঠন