• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি    ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১২ পি.এম.
ব্যবসায়ী শাহীন হাওলাদার। ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাহীন হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ীর ওপর দফায় দফায় মারধর ও টাকা লুটের অভিযোগ উঠেছে।

বুধবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহীন হাওলাদার পুটিয়াখালি গ্রামের বাসিন্দা এবং গালুয়া বাজারে মিষ্টির ব্যবসা করেন। অভিযুক্ত মো. মাসুদ ক্বারীর কানুদাসকাঠি এলাকার বাসিন্দা। 

শাহীন হাওলাদার অভিযোগ করে জানান, প্রায় দেড় বছর আগে অভিযুক্ত মাসুদ ক্বারী তার বড় ছেলে রিফাতের বিয়ের অনুষ্ঠানের জন্য তার দোকান থেকে বাকিতে মিষ্টি নেন। ওই সময় মিষ্টির মূল্য বাবদ প্রায় পাঁচ হাজার টাকা পাওনা থাকে। একাধিকবার টাকা চাইতে গেলে মাসুদ ক্বারী তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং একপর্যায়ে মারধরসহ গলা কেটে হত্যার হুমকি দেন। বিষয়টি জানিয়ে তিনি রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ভুক্তভোগীর দাবি, জিডির বিষয়টি জানতে পেরে বুধবার রাতের আঁধারে মো. মাসুদ ক্বারী ও তার সঙ্গে থাকা আরও ৩–৪ জন ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তার কাছে থাকা আনুমানিক ৮৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। মারধরের ফলে শাহীন হাওলাদার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ বিষয়ে অভিযুক্ত মো. মাসুদ ক্বারী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শাহীনের সঙ্গে কোনো মারামারি হয়নি। তবে টাকা পাওনা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভিওডি বাংলা/ মোঃ মাহিন খান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত