• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সর্বদলীয় সভায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা


প্রকাশ:  ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পি.এম.
শেয়ার করুন 0
সর্বদলীয় সভায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা

জ্যেষ্ঠ প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ডাকা সর্বদলীয় সভায় অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টা ৫৭ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিএনপি থেকে তিনি এ সভায় অংশ নিচ্ছেন।

এর আগে সাড়ে তিনটার দিকে প্রবেশ করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বিকেল চারটায় একটি সর্বদলীয় সভা আহ্বান করে অন্তর্বর্তী সরকার। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়া সভায় যোগ দেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, হেফাজতে ইসলামের জুনায়েদ আল হাবীব, ইসলামী আন্দোলনের গাজী আতাউর, আশরাফুল আলম প্রমুখ

৪টা ১৭ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন। এরপর সভা শুরু হয়। 

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক