• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চুক্তির মেয়াদ শেষের আগেই সরে দাঁড়াতে পারেন আইজিপি রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ঢাকা-দিল্লি সম্পর্ক কি নতুন ভারসাম্যে ফিরবে? যুবকের ফাঁদে যুবতী সর্বস্বান্ত, আদালতে মামলা মাদক নিয়ে বিরোধ: ছেলেকে জখম ও পিতাকে কুপিয়ে হত্যা যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের আমির ও সেক্রেটারি গ্রেপ্তার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান:

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ তুলে ধরবেন

নিজস্ব প্রতিবেদক    ২৯ জানুয়ারী ২০২৬, ১১:০৪ এ.এম.
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

প্রথমবারের মতো পডকাস্টে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির প্রচলিত মঞ্চের বাইরে এসে তিনি তুলে ধরবেন আগামীর বাংলাদেশের জন্য তার ভাবনা, পরিকল্পনা ও রূপকল্প।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এই বিশেষ পডকাস্টটি প্রচারিত হবে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে।

দীর্ঘদিন পর এক ভিন্নধর্মী ও আধুনিক প্ল্যাটফর্মে সরাসরি জনগণের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তারেক রহমান। রাজনৈতিক সমাবেশ কিংবা আনুষ্ঠানিক বক্তৃতার বাইরে গিয়ে তরুণ প্রজন্মের জনপ্রিয় মাধ্যম পডকাস্টের মাধ্যমে তিনি কথা বলবেন দেশের ভবিষ্যৎ নিয়ে। এই পডকাস্টে থাকবে না কোনো উপস্থাপক-নিজের কণ্ঠেই তিনি তুলে ধরবেন তার রাজনৈতিক দর্শন, অঙ্গীকার ও স্বপ্নের বাংলাদেশের রোডম্যাপ।

বিএনপি সূত্র জানায়, ‘সবার আগে বাংলাদেশ’-এই মূলমন্ত্রকে সামনে রেখে তারেক রহমান দেশের শিক্ষা, কৃষি, অর্থনীতি ও প্রশাসনিক সংস্কার নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরবেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়ে তার অবস্থান স্পষ্ট করবেন তিনি।

ঐতিহ্য ও আধুনিকতার সেতুবন্ধনে নতুন ভাষায় কথা বলার এই প্রয়াসকে বিএনপি নেতৃত্ব গুরুত্বের সঙ্গে দেখছে। দলটির নেতারা মনে করছেন, ডিজিটাল মাধ্যমে এই পডকাস্ট জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশেষ করে তরুণদের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছাতে কার্যকর হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ
বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ
হাবিবকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী
হাবিবকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী
আলোচনায় আব্দুল মঈন খান
আলোচনায় আব্দুল মঈন খান