• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রুমিনের পক্ষে প্রচারণা করায় ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ২৯ জানুয়ারী ২০২৬, ০২:০৬ পি.এম.
ব্যারিস্টার রুমিন ফারহানা-ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।

সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ. বি. এম. সালাউদ্দিন বিপ্লব বুধবার (২৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তিনি বলেন, কমিটির অধিকাংশ নেতা দলের শৃঙ্খলা অনুযায়ী কাজ না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রুমিন ফারহানা আগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে জোটের শরিক দল জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন করতে গিয়ে বিএনপি ওই আসন ছেড়ে দেয়। মনোনয়ন না পাওয়ায় রুমিন ফারহানা ৩০ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেন এবং কেন্দ্রীয় বিএনপি তাকে বহিষ্কার করে।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, ভোট প্রচারণা শুরু হওয়ার পর থেকেই শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা রুমিন ফারহানার পক্ষে কাজ করছেন। জোটের প্রার্থী ও দলীয় সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নেওয়ায় স্থানীয়ভাবে বিরোধ তৈরি হয়।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম জানান, “কমিটির অধিকাংশ সদস্য দলীয় নিয়মে কাজ করছিল না। তাই সবার সতর্কতার জন্য পুরো কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।”

এ পদক্ষেপের মাধ্যমে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে শৃঙ্খলা এবং দলীয় নীতি বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা