• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

তারেক রহমান:

রাজশাহী পৌঁছে শাহ মখদুমের (রহ.) মাজার জিয়ারত করলেন

নিজস্ব প্রতিবেদক    ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ পি.এম.
হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজশাহী সফরে এসে হযরত শাহ মখদুম রূপোশ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তিনি মাজারে উপস্থিত হয়ে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন। এর আগে দুপুর ১২টার পর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমানটি অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, আজ অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মীরা অংশ নেবেন। দুপুর ২টার দিকে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। জনসভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় শীর্ষ নেতারা আগেই রাজশাহীতে অবস্থান নিয়েছেন।

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমানের আগমনকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থল। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বাড়তি উৎসাহ।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের একটি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এই সফরকে বিএনপির নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলটির নেতারা। রাজশাহীর জনসভা থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকনির্দেশনা আসতে পারে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার