• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

হাইকোর্ট:

রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর

নিজস্ব প্রতিবেদক    ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ পি.এম.
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-ফাইল ছবি

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তৃতীয় দফায় নেওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআরের কর্মকর্তা মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে দ্বিতীয় দফায় রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল, যা শেষ হওয়ার আগেই নতুন করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

আয়কর আইন অনুযায়ী, গত বছরের ৩০ নভেম্বর ছিল আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত শেষ সময়। পরে করদাতাদের সুবিধার্থে তা প্রথমে ডিসেম্বর পর্যন্ত এবং পরবর্তীতে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্তে সময়সীমা আরও এক মাস বাড়ানো হলো।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে করদাতাদের বাড়তি সুবিধা দিতেই এই সময় বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, চলতি অর্থবছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় অনেক করদাতার প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে। এসব বিষয় বিবেচনা করেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ৩১ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্ট মাসে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে এনবিআর। এর ফলে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ডিজিটালাইজেশন বাড়বে বলে আশা করছে সংস্থাটি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল
অর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা
অর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা
জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন মাইলফলক, শীর্ষে সৌদি আরব
জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন মাইলফলক, শীর্ষে সৌদি আরব