• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

তারেক রহমান

১২ তারিখ তাহাজ্জুদ নামাজ পড়ে কেন্দ্রে উপস্থিত থাকবেন

নওগাঁ প্রতিনিধি    ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ পি.এম.
নওগাঁর এটিম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। সংগৃহীত ছবি

আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। তাই ভোটের দিন সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়ে একসঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বক্স পাহারা দিতে হবে এবং কোনো ধরনের কারচুপির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁর এটিম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ যে অধিকার পুনরুদ্ধার করবে, তা অনেক সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এই অধিকার রক্ষার লড়াই এখনও চলমান। তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী ক্ষমতার সঙ্গে জড়িত থেকে এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

বিএনপি চেয়ারম্যান ভোটকেন্দ্রে করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়ে বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদ নামাজ আদায় করে কেন্দ্রগুলোতে একসাথে উপস্থিত হবেন। মুসলমানরা জামাতে নামাজ আদায় করবেন এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরও সঙ্গে নিয়ে কেন্দ্রে যাবেন। তিনি আরও বলেন, সকাল সাতটায় ভোটকেন্দ্র খোলা হবে এবং সঠিক সময়ে ভোট দিতে হবে।

২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে তিনি সতর্ক করেন, তখন খালি ব্যালট বক্স দেখিয়ে পরে ভরা ব্যালট বক্স দেখানো হয়েছিল। তাই ভোটের দিন সকলকে সতর্ক থাকতে হবে, লাইন স্থির থাকলেও সিলিং প্রক্রিয়ার দিকে নজর রাখতে হবে।

তারেক রহমান বলেন, এই নির্বাচন শুধুমাত্র একটি নির্বাচন নয়, এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জনসভা শেষে তিনি নওগাঁ ও জয়পুরহাটের ধানের শীষ প্রতীকের আটজন প্রার্থীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। রাতে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন।

এর আগে দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের ধানের শীষ প্রার্থী ও বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী