• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

সরকারি কর্মচারীরা:

নবম পে-স্কেলের গেজেট দাবিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশসহ বিভিন্ন দাবি আদায়ে সরকারকে চাপ দিতে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এ লক্ষ্যে রাজধানীতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের মূল দাবির মধ্যে রয়েছে নবম পে-স্কেলের গেজেট অবিলম্বে প্রকাশ এবং জ্বালানি উপদেষ্টার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন জাতীয় ও বিভাগীয় সরকারি দপ্তরের পাশাপাশি আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেবেন। এতে সব স্তরের কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানানো হলেও সরকার এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব অগ্রগতি না থাকায় কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে।

তারা বলেন, নবম পে-স্কেল বাস্তবায়ন কর্মচারীদের ন্যায্য অধিকার। দ্রুত গেজেট প্রকাশ না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। প্রয়োজনে দেশব্যাপী কর্মসূচি ঘোষণার কথাও বিবেচনায় রয়েছে বলে জানান তারা।

সরকার দ্রুত দাবি মেনে না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২ আসন স্থগিত
২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২ আসন স্থগিত
বিপুল ভোটার উপস্থিতি ‘জাতির বিজয়’: ইসি সানাউল্লাহ
বিপুল ভোটার উপস্থিতি ‘জাতির বিজয়’: ইসি সানাউল্লাহ
বিএনপিকে অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয় চীনের
বিএনপিকে অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয় চীনের