• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

আহত ৩

পাংশায় জমি সংক্রান্ত বিরোধে মারপিট

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের চরদুর্লভদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।

আহতরা হলেন, চরদুর্লভদিয়া গ্রামের মৃত মোসলেম মন্ডলের ছেলে নাদের মন্ডল, মৃত কাদের মন্ডলের ছেলে মাহবুব মন্ডল, তার মা শিউলি আক্তার। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নাদের মন্ডল ও মাহবুব মন্ডল সম্পর্কে চাচা-ভাতিজা।

জানা যায়, দীর্ঘদিন ধরে শরিকানা জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার মাহাবুব বাড়ির সীমানা প্রাচীর ভেঙে তার চাচার ভোগদখলীয় জমিতে প্রবেশের চেষ্টা চালায়। এসময় বাধা দিলে মাহবুব, তার মা শিউলি আক্তার ও বোন কেয়া নাদের মন্ডলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নাদের মণ্ডল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মাহবুব মন্ডল জানান, চাচার সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ আছে। তারা আমাদের জমি বুঝিয়ে দিচ্ছে না। আমি জমির প্রাচীর ভাঙায় তারা বাধা দেন। এসময় তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমি ও আমার মা আহত হয়েছি।

এ ঘটনায় উভয় পক্ষ এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। তবে দ্রুতই আইনের সহায়তা নিবেন বলে জানিয়েছেন।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী