• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

অপু বিশ্বাস:

শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই

বিনোদন ডেস্ক    ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ পি.এম.
শাকিব খান-অপু বিশ্বাস-ছবি-ভিওডি বাংলা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন সিনেমার পাশাপাশি নিজের ব্যবসায়ও ব্যস্ত সময় পার করছেন। রাজধানীর নিকেতনে সম্প্রতি উদ্বোধন করা তার নতুন পার্লার ‘সিগনেচার বাই এবি বিউটি লাউঞ্জ অ্যান্ড বুটিক’ এর প্রচারণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ঈদ ও ভালোবাসা দিবসের বিশেষ অফারসহ ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলেন।

অপু বিশ্বাস জানান, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব রোজার ঈদে সবাই নিজেকে সুন্দর করে সাজাতে চায়। সেই ভাবনা থেকে তার পার্লারে ৩১ জানুয়ারি পর্যন্ত ফ্ল্যাটে ৬০ শতাংশ এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকলকে তিনি আগাম ঈদের শুভেচ্ছাও জানান।

ভালোবাসা দিবস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বর্তমানে তার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো কাজ, ব্যবসা এবং দর্শক। অপু বিশ্বাসের ভাষায়, এখন প্রতিটি দিনই তার জন্য ভালোবাসা দিবস। দর্শকদের জন্য ভালো কাজ করা এবং ব্যবসাকে এগিয়ে নেওয়াই তার মূল লক্ষ্য।

এক প্রশ্নের জবাবে শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের স্মৃতি নিয়েও কথা বলেন অপু। তিনি বলেন, “ভালোবাসা দিবসে ওনাকে নিয়ে আমার কোনো স্মৃতি নেই। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক স্মৃতিই সাধারণ হয়ে গেছে। শুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে। ডিরেক্টরের ‘অ্যাকশন’ বলার পর সংলাপটাই ছিল তখনকার ভালোবাসার মুহূর্ত।”

অপু বিশ্বাস দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি বলেন, “রক্তের সম্পর্ক না থাকলেও ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা অতুলনীয়। এই ভালোবাসা সারাজীবন ধরে রাখতে চাই এবং সবার কাছে দোয়া কামনা করি।”

এবারে অপু বিশ্বাসের জীবনে প্রেমের স্মৃতিগুলো কিছুটা পিছনে সরে গেলেও কাজ ও দর্শকের প্রতি ভালোবাসা তার জীবনের মূল অংশ হিসেবে রয়ে গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘না’ ভোটের পক্ষে ন্যান্সি, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা
‘না’ ভোটের পক্ষে ন্যান্সি, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা
ঢালিউডে অভিষেক ‘রাক্ষস’ দিয়ে, সিয়ামের ভিলেন শতাফ
ঢালিউডে অভিষেক ‘রাক্ষস’ দিয়ে, সিয়ামের ভিলেন শতাফ
এবারের নির্বাচনে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন
এবারের নির্বাচনে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন