• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

রবিউল আলম

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ পি.এম.
ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবির গণসংযোগ। ছবি: ভিওডি বাংলা

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্বে বিএনপিকে বিজয়ী করা বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা-১০ আসনে গণসংযোগ কালে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন, বিএনপি এবং বিএনপির প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব এলাকার জনগণ নিজেরাই নিয়েছে। কারণ জনগণ রাষ্ট্রের গুণগত পরিবর্তন চায়। এ পরিবর্তনের জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছে এবং রাষ্ট্র ও জনগণের প্রয়োজনের বিষয়ে সব সময় সজাগ থেকে দায়িত্ব পালন করেছে ও ঝুঁকি নিয়েছে। সে কারণেই দেশের জনগণ মনে করে, বিএনপিকে বিজয়ী করে দায়িত্ব দেওয়া এখন তাদের কর্তব্য।

শেখ রবিউল আলম রবি বলেন, ঢাকা-১০ আসনে জনগণ তাঁকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছে। এ আসনের ভোটাররা নিজ উদ্যোগে প্রচার-প্রচারণা চালাচ্ছে এবং জনসংযোগে অংশ নিচ্ছে। জনগণ মনে করছে, তিনি তাদের জনপ্রতিনিধিত্ব করবেন এবং ভোটের মাধ্যমে সে দায়িত্ব অর্পণ করবে।

তিনি আরও বলেন, প্রথম থেকেই তিনি বলে আসছেন—এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন শুধু সরকার ও জনপ্রতিনিধি গঠনের নির্বাচন নয়; আগামীর বাংলাদেশ জনগণের ক্ষমতায়ন করবে কি না এবং জনগণের মতামতে চলবে কি না, তার সিদ্ধান্তও এ নির্বাচনের মাধ্যমে হবে। এ লক্ষ্য অর্জনে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়া জরুরি। জনগণ যা চাইছে, তা প্রতিষ্ঠা করার ব্যাপারে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে শেখ রবিউল আলম রবি বলেন, এখন পর্যন্ত নির্বাচনে কোনো ধরনের আশঙ্কা তিনি দেখছেন না। সকল রাজনৈতিক দলের প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন অত্যন্ত আন্তরিক। তবে একটি কুচক্রি মহল নির্বাচনকে ভণ্ডুল করতে চায় বলে তিনি উল্লেখ করেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি মনে করেন, একটি ভালো নির্বাচন হতে যাচ্ছে।

এ এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি বলেন, সমস্যাগুলো তিনি চিহ্নিত করেছেন এবং সমাধানের পথও নির্ধারণ করে রেখেছেন। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর এবং তিনি যদি জনপ্রতিনিধি নির্বাচিত হন, তবে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার