• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

যুদ্ধের সিনেমায় লুক নিয়ে ট্রল, কড়া জবাব দিলেন সালমান

বিনোদন ডেস্ক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ এ.এম.
বলিউড সুপারস্টার সালমান খান-ছবি: সংগৃহীত

বলিউড সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান। বিশেষ করে যুদ্ধের একটি দৃশ্যে তার অভিব্যক্তি ও লুক নিয়ে শুরু হয় ব্যাপক হাসাহাসি ও ট্রল।

অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় সালমান খান অভিনয় করছেন শহীদ কর্নেল বিক্কুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে। টিজারের একটি দৃশ্যে দেখা যায়, যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ আক্রমণের জন্য প্রস্তুত-ঠিক সেই মুহূর্তে হাতে একটি কাঠের গুঁড়ি ধরে হালকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছেন সালমান। এই দৃশ্যটি নিয়েই নেটিজেনদের একাংশ দাবি করেন, ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে এমন ‘রোম্যান্টিক’ অভিব্যক্তি একেবারেই বেমানান।

সমালোচনা এখানেই থামেনি। সামাজিক মাধ্যমে কেউ কেউ সালমান খানের অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকে কটাক্ষ করে তার অবসর নেওয়ার দাবিও তুলেছেন। তবে এসব ট্রলের জবাব দিতে একটুও দেরি করেননি এই তারকা।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে মুখ খোলেন সালমান খান। কাইফ যখন তাকে টিজারের ওই দৃশ্যটি আবার পোজ দিয়ে দেখাতে বলেন, তখন সালমান হাসিমুখে পোজ দিয়ে ট্রলের জবাব দেন।

সালমান বলেন, “কারও কাছে এটি রোম্যান্টিক মনে হতে পারে, কিন্তু আমি এখানে একজন কর্নেলের চরিত্রে অভিনয় করছি। একজন কর্নেল জানেন, কীভাবে কঠিন পরিস্থিতিতেও নিজের জওয়ানদের মনোবল ধরে রাখতে হয়। এটি আসলে আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ।”

সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, “এই ধরনের ট্রলের কোনো মানে নেই। আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আপনাদের দোয়া থাকলে আমি এভাবেই কাজ করে যাব।”

‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। সিনেমাটিতে গালওয়ান উপত্যকায় দেশের ভূখণ্ড রক্ষায় প্রাণ উৎসর্গ করা ১৬ বিহার রেজিমেন্টের ২০ জন শহীদ সেনার বীরত্বগাথা তুলে ধরা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমাটি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘না’ ভোটের পক্ষে ন্যান্সি, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা
‘না’ ভোটের পক্ষে ন্যান্সি, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা
ঢালিউডে অভিষেক ‘রাক্ষস’ দিয়ে, সিয়ামের ভিলেন শতাফ
ঢালিউডে অভিষেক ‘রাক্ষস’ দিয়ে, সিয়ামের ভিলেন শতাফ
এবারের নির্বাচনে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন
এবারের নির্বাচনে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন