নামাজের সময়সূচি, ০১ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করলে আল্লাহ তায়ালা গুনাহ ক্ষমা করে জান্নাত দান করবেন এমনই সুসংবাদ রয়েছে ইসলামে। যারা সময়ের আগে মসজিদে পৌঁছে নামাজের অপেক্ষায় থাকেন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন বলেও হাদিসে বর্ণিত হয়েছে।
এ বিষয়ে রাসুল (সা.) বলেছেন, ‘আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে যে কী মর্যাদা আছে তা যদি মানুষ জানতে পারত, তাহলে তা পাওয়ার জন্য তারা প্রয়োজনবোধে লটারি করত। জোহরের নামাজের যে মর্যাদা আছে তা যদি তারা জানতে পারত, তাহলে তারা এটা লাভ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত। এশা ও ফজরের নামাজের মধ্যে যে (তাদের জন্য) কী মর্যাদা রয়েছে, তা যদি জানতে পারত, তাহলে তারা হামাগুঁড়ি দিয়ে হলেও এসে নামাজে উপস্থিত হতো।’ (মুসলিম, হাদিস : ৮৬৭)
আজ রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ (১৮ মাঘ ১৪৩২ বাংলা, ১২ শাবান ১৪৪৭ হিজরি)। এ উপলক্ষে ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো-
নামাজের সময়সূচি:
ফজর: ৫:২১ মিনিট
জোহর: ১২:১৩ মিনিট
আসর: ৪:০৯ মিনিট
সূর্যাস্ত: ৫:৪৫ মিনিট
ইফতার: ৫:৪৮ মিনিট
মাগরিব: ৫:৪৮ মিনিট
ইশা: ৭:০৩ মিনিট
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
ফজর: ৫:২১ মিনিট
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়: ৫:২০ মিনিট
সূর্যোদয়: ৬:৩৯ মিনিট
ঢাকার সময়সূচির সঙ্গে নিচের বিভাগগুলোতে সময় বিয়োগ বা যোগ করতে হবে-
বিয়োগ:
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
যোগ:
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট
সূত্র: ইসলামিক ফাউন্ডেশন
ভিওডি বাংলা/এমএস





