• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের তদন্ত চলমান থাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রা নিষিদ্ধ করার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

আবেদনে আরও বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুর গাবতলী পশুর হাটের ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনের দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দসহ ডিএনসিসির স্বার্থ সংশ্লিষ্ট আরও বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

দুদক জানায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ৮ বিধি অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ এজাজকে বক্তব্য গ্রহণের জন্য নোটিশ দেওয়া হলেও তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি।

আবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করতে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ জনকে মৃত্যুদণ্ড, ১৫ জনের কারাদণ্ড
শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনকে মৃত্যুদণ্ড, ১৫ জনের কারাদণ্ড
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
সরোয়ার আলমগীর: চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন