• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

ঢাকা-৯ উন্নয়নের কেন্দ্রে রূপান্তরের প্রতিশ্রুতি হাবিবের

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পি.এম.
খিলগাঁয়ের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার রোজ গার্ডেন সোসাইটির মতবিনিময় সভায় বক্তব্য দেন হাবিবুর-ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, নাগরিক সুবিধা বঞ্চিত  ঢাকা-৯ কে নিরাপদ, গণতান্ত্রিক এবং উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টার সঙ্গে কাজ করবেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন এ দেশের রাজনীতি স্থিতিশীল করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁয়ের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোজ গার্ডেন সোসাইটির সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, এই নির্বাচন শুধুমাত্র একটি নির্বাচন নয়। বহু সহযোদ্ধা রক্ত দিয়েছেন, অনেকেই এখনও নিখোঁজ। তাদের ত্যাগের বিনিময়ে আমাদের অবশ্যই নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ নিরাপদ জীবন যাপন করবে, শিশু ও তরুণরা সুন্দর পরিবেশে লেখাপড়া করবে, আর নাগরিকরা মৌলিক সুবিধা পাবে। 

তিনি ঢাকা নয় এলাকার নাগরিক সুবিধার অভাবের কথাও তুলে ধরেন। হাবিবুর রশিদ বলেন, এখানে মুগধা হাসপাতাল ছাড়া আর কোন হাসপাতাল নেই। শিক্ষার জন্য পর্যাপ্ত স্কুল-কলেজ নেই। রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণ, কবরস্থান এবং গ্যাসের সমস্যা এখনও সমাধান হয়নি। আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারব।  

৩৮ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, আমি জন্মের পর থেকে এই এলাকায় থাকি। আমি সর্বদা এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব।  যেকোনো নাগরিক আমার কাছে সরাসরি এসে তাদের অভিযোগ বা দাবি জানাতে পারবেন।

হাবিবুর রশিদ হাবিব আরও জানান, তার পরিকল্পনায় রয়েছে পরিবেশ রক্ষা, বনায়ন, জলাবদ্ধতা দূরীকরণ, খাল সংস্কার এবং পরিবারিক সহায়তার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা।

আগামী দিনে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জনগণ ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার পাবে। ঢাকা নয়কে নিরাপদ, গণতান্ত্রিক এবং উন্নয়নের একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার