রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আনন্দ গ্রামের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম (মজন্দ আলী) আর নেই। মৃত্যুকালে বয়স ছিলেন ৯৮ বছর। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে আহরন্দ গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিনের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
মরহুমের শেষ বিদায়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গ্রামবাসী ও সহযোদ্ধারা অত্যন্ত শোকাতুর পরিবেশে তাকে শেষ বিদায় জানান। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/ আ







