• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়


প্রকাশ:  ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
রাজধানীর দক্ষিণখানে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এডভোকেট রুহুল কবির রিজভী
রাজধানীর দক্ষিণখানে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এডভোকেট রুহুল কবির রিজভী

"গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়" বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।


শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর দক্ষিণখানে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। 

এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা শুধু তার গদিকে আঁকড়ে রাখার জন্য মানুষকে মানুষ মনে করেনি। হামলা মামলা ছাড়াও নিবির্চারে গুলি করতে দ্বিধা করেনি শেখ হাসিনা। শেখ হাসিনা মনে করত যে তার বিরুদ্ধে কথা বলবে সেই পাপি।

তিনি বলেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলতে গেছে তাদের অনেককে হত্যা করে নদী নালা খাল বিলে ফেলে দিয়েছে। শেখ হাসিনার রক্তের মধ্যেই নিষ্ঠুরতা রয়েছে। শেখ মুজিব সব দল বন্ধ করেছিলেন, খবরের কাগজ পড়ার অধিকার বন্ধ করেছিলেন, পাঠ্যবই থেকে ইতিহাস মুছে দিয়েছিলেন। 

তিনি আরও বলেন, সাহিত্যিক ও ইতিহাসবিদদের দিয়ে মিথ্যা ইতিহাস লিখিয়েছেন স্বাধীনতার ঘোষক শেখ মুজিব, জিয়াউর রহমান এটাকেও তিনি পাল্টে দিতে চেয়েছিলেন ।  

রিজভী বলেন,  এদের টাকার প্রতি খুব লোভ। তিনি বাংলাদেশকে একটি লুটপাটের খনি মনে করেছিলেন,  কিয়ামতের আগ পর্যন্ত যাতে তিনি শান্তিতে বসবাস করতে পারেন। 


উক্ত অনুষ্ঠানে ঢাকা মহানগর উওর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিক উদ্দিন আহমেদের সৌজন্যে দুই শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/মিনহাজ
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক